মূল বিষয়বস্তুতে যান

মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) রোহিঙ্গা গণহত্যার মামলা করে -

সঠিক উত্তর

গাম্বিয়া

সঠিক উত্তর: গাম্বিয়া

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

রোহিঙ্গা সংকটঃ রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের জন্য ২৭ ডিসেম্বর ২০১৯ মিয়ানমারের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘে নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৩৪টি দেশ, বিপক্ষে ভোট দেয় ৯টি দেশ ও ভোট দেয়া থেকে বিরত ছিল ২৮টি দেশ। ২৫ আগস্ট ২০১৭ রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনটি প্রস্তাব পাশ হয়। ১১ নভেম্বর ২০১৯ মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) রোহিঙ্গা গণহত্যার মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। গাম্বিয়াকে তথ্য প্রমাণ দিয়ে সহায়তা করে বাংলাদেশ, কানাডা ও নেদারল্যান্ডস। ২৩ জানুয়ারি ২০২০ মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলার অন্তর্বর্তীকালীন আদেশ ঘোষণা করে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)। ICJ’র প্রেসিডেন্ট বিচারপতি আবদুলকোয়াই আহমেদ ইউসুফ আদালতের আনুষ্ঠানিক অধিবেশনে এ আদেশ জারি করেন। মিয়ানমারের রাখাইনে গণহত্যা থেকে রোহিঙ্গাদের সুরক্ষা দিতে চার দফা নির্দেশ দেয় ICJ। অন্তর্বর্তী চার নির্দেশ হলো-• গণহত্যা সনদ অনুযায়ী, রোহিঙ্গাদের হত্যাসহ সব ধরনের নিপীড়ন থেকে নিবৃত্ত থাকতে হবে।• সেনাবাহিনী বা অন্য কেউ যাতে গণহত্যা সংঘটন, ষড়যন্ত্র বা উসকানি দিতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে।• গণহত্যার অভিযোগের সঙ্গে সম্পর্কিত সব সাক্ষ্যপ্রমাণ রক্ষা করতে হবে।• চার মাসের মধ্যে আদেশ আনুযায়ী, মিয়ানমার যেসব ব্যবস্থা নিয়েছে, তা আদালতকে জানাতে হবে।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. জাম্বিয়া
  2. গাম্বিয়া সঠিক
  3. নামিবিয়া
  4. নিকাহবিয়া

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল