মূল বিষয়বস্তুতে যান

Missile systems require advanced computing power for control and guidance. Which computer type is used for this?

সঠিক উত্তর

Super Computer

সঠিক উত্তর: Super Computer

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• মিসাইল সিস্টেমের নিয়ন্ত্রণ ও গাইডেন্সের জন্য উন্নত কম্পিউটিং শক্তি প্রয়োজন, যার জন্য সাধারণত সুপার কম্পিউটার (গ) ব্যবহৃত হয়। সুপার কম্পিউটার উচ্চ গতি ও বিশাল পরিমাণ ডেটা প্রসেস করতে সক্ষম, যা বাস্তব সময়ে লক্ষ্য নির্ধারণ, ট্রাজেক্টরি হিসাব এবং প্রতিকূল অবস্থায়ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। - অন্যদিকে, স্মার্টফোন (ক) বা ডেস্কটপ কম্পিউটার (খ) সাধারণ ব্যবহারের জন্য তৈরি এবং তাদের প্রসেসিং ক্ষমতা সীমিত, যা মিসাইলের জটিল হিসাব ও সিস্টেম নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয়। মেইনফ্রেম কম্পিউটার (ঘ) অনেক ব্যবহারকারীর ডেটা প্রসেসে দক্ষ হলেও, বাস্তব সময়ে জটিল গণনা করার ক্ষেত্রে সুপার কম্পিউটারের মতো কার্যকর নয়। - তাই, মিসাইল সিস্টেমে সাধারণত সুপার কম্পিউটার ব্যবহৃত হয়।• সুপার কম্পিউটার কীভাবে ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণে সাহায্য করে তা নিচে ব্যাখ্যা করা হলো।১. রিয়েল-টাইম ডেটা প্রসেসিং:- ক্ষেপণাস্ত্র যখন উৎক্ষেপণ করা হয়, তখন এটি নিজ অবস্থান, গতি, লক্ষ্যবস্তুর গতি ইত্যাদি অনেক সেন্সরের তথ্য পাঠায়। সুপার কম্পিউটার এই সব তথ্য খুব দ্রুত বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় - কোথায় গেলে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে।২. টার্গেটিং এবং ট্র্যাকিং সিস্টেম:- লক্ষ্যবস্তু চলমান থাকলে (যেমন যুদ্ধবিমান), সুপার কম্পিউটার তা ট্র্যাক করে ও হিসাব করে কোথায় ক্ষেপণাস্ত্রটি যেতে হবে। এটি করার জন্য জটিল অ্যালগরিদম ও তীব্র গতির গণনার প্রয়োজন হয়।৩. সিমুলেশন ও পরীক্ষা:- সুপার কম্পিউটার ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা আগে থেকেই ভার্চুয়াল সিমুলেশনের মাধ্যমে পরীক্ষা করা হয়। এর ফলে যুদ্ধের আগেই বোঝা যায়, ক্ষেপণাস্ত্রটি কেমন কাজ করবে।৪. প্রতিরক্ষা ব্যবস্থা (Missile Defense):- বিপক্ষের ক্ষেপণাস্ত্র এলে সেটি শনাক্ত করা ও ধ্বংস করার জন্যও সুপার কম্পিউটার ব্যবহার হয়। এটি ক্ষণিকের মধ্যে সিদ্ধান্ত নেয়—কোন ক্ষেপণাস্ত্র পাঠালে সেটি প্রতিহত করা যাবে।• আকার, আয়তন, কাজ করার ক্ষমতা, স্মৃতি ও কার্যকারিতার ওপর ভিত্তি করে কম্পিউটারকে বা ডিজিটাল কম্পিউটারকে চারটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা -১. সুপার কম্পিউটার ২. মেইনফ্রেম কম্পিউটার ৩. মিনি কম্পিউটার৪. মাইক্রোকম্পিউটার• সুপার কম্পিউটার:- সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার।- সুপার কম্পিউটার একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে।- এ ধরনের কম্পিউটারগুলোতে কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক, গাণিতিক ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে।- সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, নভোযান, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা, বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ডিজাইন, সিমুলেশন, পারমাণবিক চুল্লির নিয়ন্ত্রণ, পরিচালনা ইত্যাদি কাজে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়।- বাংলাদেশে কম্পিউটার কাউন্সিলে একটি সুপার কম্পিউটার আছে।উৎস: Johns Hopkins University Applied Physics Laboratory [লিংক]

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. Smartphone
  2. Desktop Computer
  3. Super Computer সঠিক
  4. Mainframe Computer

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  4. 4নিচের কোনটি output device নয়?
  5. 5নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল