মেধাবী
Toggle menu

ময়ূরভট্ট কোন মঙ্গলকাব্য ধারার আদি কবি ছিলেন?

সঠিক উত্তর
ধর্মমঙ্গল

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ধর্মমঙ্গল ধর্মঠাকুরের মাহাত্ম্যসূচক কাব্যধারা।
- ধর্ম অনার্য দেবতা এবং সূর্য কিংবা বুদ্ধের প্রতিরূপ হিসেবে কল্পিত। প্রাচীন বঙ্গের রাঢ় অঞ্চলে এঁর উদ্ভব ও পূজা সীমিত ছিল।

• ধর্মমঙ্গলের আদি কবি ময়ূর ভট্ট।
- তাঁর কাল খ্রিস্টীয় পঞ্চদশ শতক বা এর কাছাকাছি অনুমান করা হয়, কিন্তু তাঁর কাব্যের নিদর্শন পাওয়া যায়নি।
- তাঁর পরের কবি রূপরামের কাল ষোলো শতক এবং মাণিকরাম গাঙ্গুলির কাল সতেরো শতকের মধ্যভাগ ধরা হয়। 

• ধর্মমঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী।
ধর্মমঙ্গল ধারার অন্যান্য কবি:
- রূপরাম চক্রবর্তী,
- খেলারাম চক্রবর্তী,
- মানিক রাম, 
- শ্যাম পণ্ডিত,
- নরসিংহ বসু প্রমুখ। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

মনসামঙ্গল
চন্ডীমঙ্গল
অন্নদামঙ্গল
ধর্মমঙ্গল সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড