গামা রশ্মির ধর্ম ও প্রকৃতিঃ ১। গামা রশ্মি অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যরে তাড়িতচৌম্বক তরঙ্গ। ২। এই রশ্মি আলোর ন্যায় বেগে গতিশীল। ৩। এর কোনো চার্জ ও ভর নাই। ৪। এই রশ্মি বিদ্যুৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। ৫। এটি ফটোগ্রাফিক প্লেটের উপর বিক্রিয়া করে। ৬। এর আয়নিত করার ক্ষমতা আছে তবে বিটা রশ্মি অপেক্ষা কম। ৭। জিংক সালফাইডে গামা রশ্মি প্রতিপ্রভ সৃষ্টি করে। ৮। গামা রশ্মির প্রতিফলন, প্রতিসরণ, ব্যাতিচার, অপবর্তন ইত্যাদি সব আলোকীয় ধর্ম আছে।
সূত্রঃ পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়