মূল বিষয়বস্তুতে যান

ম্যানুয়েল দা আসসুম্পসাঁও (Manuel da Assumpção) কর্তৃক রচিত পর্তুগিজ ভাষার ব্যাকরণ বইটি কোথায় থেকে প্রকাশিত হয়েছিল?

সঠিক উত্তর

লিসবন

সঠিক উত্তর: লিসবন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ম্যানুয়েল দা আসসুম্পসাঁও (Manuel da Assumpção) কর্তৃক রচিত পর্তুগিজ ভাষার ব্যাকরণ বইটি ১৭৪৩ সালে লিসবন থেকে প্রকাশিত হয়।
- বইটির মূল নাম ছিলো - "Vocabulario em idioma Bengalla, e Portuguez"। এটি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ও শব্দকোষ।
- এই বইয়ের একটি অধ্যায়ে বাংলা ভাষার ব্যাকরণ সম্পর্কে আলোচনা করা হয়েছিলো।
- লিসবন থেকে প্রকাশিত পর্তুগিজ ভাষায় রচিত রোমান হরফে মুদ্রিত হয়েছিলো গ্রন্থটি।
- এটি মূলত একটি অভিধান।

উল্লেখ্য,
বাংলা ব্যাকরণ রচনার দ্বিতীয় উদ্যোগ গ্রহণ করেন ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। যথার্থ বাংলা ব্যাকরণ রচনার ক্ষেত্রে তাঁর A Grammar of the Bengal Language (হুগলি, ১৭৭৮) একটি সার্থক প্রচেষ্টা। কিন্তু গ্রন্থ রচনায় তিনি সংস্কৃতের ওপর বেশি নির্ভর করেন। যেসব পন্ডিত তাঁকে এ কাজে সহায়তা করেন তাঁরা তাঁকে Vocabulario থেকে সাহায্য না নেয়ার পরামর্শ দেন, কারণ এর শব্দগুলি নেয়া হয়েছিল পূর্ববাংলার গ্রাম্য কথ্যভাষা থেকে, মার্জিত সংস্কৃত ভাষা থেকে নয়।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কলকাতা
  2. ঢাকা
  3. লিসবন সঠিক
  4. হুগলি

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল