মূল বিষয়বস্তুতে যান

মানিক বন্দ্যোপাধ্যায়ের 'যৌনাকাঙ্ক্ষার সঙ্গে উদর পূর্তির সমস্যা ভিত্তিক রচনা' নিচের কোনটি?

সঠিক উত্তর

পদ্মানদীর মাঝি

সঠিক উত্তর: পদ্মানদীর মাঝি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

⇒ ‘পদ্মানদীর মাঝি' উপন্যাস:
• ১৯৩৪ সাল থেকে ‘পূর্বাশা’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে।
• ১৯৩৬ সালে প্রকাশিত হয়।
• পদ্মা তীরবর্তী ধীবর-জীবন এর মূলকাহিনি।
• এটি একটি যৌনাকাঙ্ক্ষার সঙ্গে উদর পূর্তির সমস্যা ভিত্তিক তাঁর রচনা বলে আখ্যায়িত।
• সম্ভবত এটি প্রথম বাংলা উপন্যাস, যেখানে আদ্যন্ত কথোপকথনে পূর্ববঙ্গীয় উপভাষা ব্যবহৃত হয়েছে।
• প্রকৃতি ও মানুষের হাতে নির্যাতিত একটি গোষ্ঠীজীবনের ছোট ছোট সুখদুঃখ ভালোবাসা রিরংসা অসহায়তা আত্মরক্ষার তীব্র জৈবিক ইচ্ছার কাহিনি, গরিব মানুষের বেঁচে থাকার আগ্রহ ও সংগ্রামের সাহস, সেই সঙ্গে হোসেন মিঞা নামক এক রহস্যময় ব্যক্তিত্বের উপস্থিতি উপন্যাসটিকে বাংলা সাহিত্যে অমরত্ব দিয়েছে।
• উল্লেখযোগ্য চরিত্র : কুবের, কপিলা, মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিঞা। কুবের-কপিলার আন্তঃ- সম্পর্কও উপন্যাসটির ভিন্নমাত্রা সংযোজন করেছে।

⇔ মানিক বন্দ্যোপাধ্যায়:
- প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম।
- মানিক বন্দ্যোপাধ্যায় জীবনের প্রথম পর্বে মনোবিজ্ঞানী ফ্রয়েড, ইয়ুং, অ্যাডলার প্রমুখ দ্বারা প্রভাবিত হলেও পরবর্তী সময়ে তিনি মার্কসবাদে দীক্ষা নেন।
- 'বঙ্গশ্রী' পত্রিকার সহ-সম্পাদক হিসেবে কাজ করেন।
- প্রগতি লেখক সংঘের নির্বাচিত যুগ্ম-সম্পাদক ছিলেন।

⇔ তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গন্থ:
⇒ উপন্যাস:
• জননী,
• দিবারাত্রির কাব্য,
• পদ্মানদীর মাঝি,
• পুতুলনাচের ইতিকথা,
• সহরবাসের ইতিকথা,
• সার্বজনীন,
• অহিংসা,
• আরোগ্য ইত্যাদি।

⇒ গল্প:
• অতসী মামী ও অন্যান্য গল্প,
• প্রাগৈতিহাসিক,
• সরীসৃপ,
আত্মহত্যার অধিকার
• মিহি ও মোটা কাহিনী,
• সমুদ্রের স্বাদ,
• বৌ,
• হলুদ পোড়া,
• আজ কাল পরশুর গল্প ইত্যাদি।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সহরবাসের ইতিকথা
  2. বৌ
  3. পদ্মানদীর মাঝি সঠিক
  4. হলুদ পোড়া

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল