• মান্দি জাতিসত্তা: - বাংলাদেশে মান্দিরা গারো নামে অধিক পরিচিত। - কিন্তু এই নৃগোষ্ঠীর সদস্যরা নিজেদের মান্দি নামে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করে। - নিজেদের ভাষাকে তারা বলে 'আচিক কুসিক' অর্থাৎ পাহাড়ি ভাষা । - মান্দিদের গোত্রকে তাদের ভাষায় 'চাচ্চি’ এবং বংশকে ‘মাহারি” বলা হয়। - মান্দি সমাজ মাতৃসূত্রীয়, অর্থাৎ মাতা হলেন পরিবারের প্রধান । - সন্তানদেরকে মায়ের উপাধি গ্রহণ করতে হয় । - মায়ের সূত্রেই মান্দিদের বংশধারা বা ‘মাহারি’ নির্ধারিত হয়। - সমতলের গারোদের ভাষার নাম ‘সামদানী' । - বাংলাদেশের মান্দি সমাজ মূলত কৃষিনির্ভর। - তাদের সামাজিক উৎসবগুলো মূলত কৃষিকেন্দ্রিক। - এক্ষেত্রে বৃহত্তম উৎসব হলো 'ওয়ানগালা' । - মান্দিদের আদি ধর্মের নাম 'সাংসারেক' আর প্রধান দেবতার নাম ‘তাতারা রাবুগা’। - মান্দি নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ‘দকমান্দা' ও ‘দকশারি'। পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক হলো ‘গান্দো'।
সূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি, ৬ষ্ঠ শ্রেণি।