‘Malacca Dilemma’ মূলত কোন দেশের কৌশলগত উদ্বেগকে বোঝায়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: চীন
সঠিক উত্তর
সঠিক উত্তর: চীন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
Malacca Dilemma বা 'মালাক্কা দ্বিধা' মূলত চীনের কৌশলগত উদ্বেগকে বোঝায়।
মালাক্কা প্রণালী (Strait of Malacca):
- এশিয়ার বাণিজ্যিক লাইফলাইন বলা হয়।
- মালাক্কা প্রণালি হলো ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরের মধ্যকার একটি সংকীর্ণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। এটি উত্তর-পূর্বে মালয় উপদ্বীপ এবং দক্ষিণ-পশ্চিমে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মাঝখানে অবস্থিত। এর দক্ষিণ প্রান্তে রয়েছে সিঙ্গাপুর।
- দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৮০০ থেকে ৯০০ কিলোমিটার দীর্ঘ এই প্রণালির সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র প্রায় ২ দশমিক ৭ কিলোমিটার। এই সংকীর্ণতাই একে একইসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ ‘চোকপয়েন্টে’ পরিণত করেছে।
• ভূ-রাজনৈতিক গুরুত্ব ও 'Malacca Dilemma':
- এটি এশিয়া মহাদেশের সবচেয়ে ব্যস্ততম এবং দীর্ঘতম (প্রায় ৯৩০ কিমি) প্রণালী। পারস্য উপসাগর থেকে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ায় খনিজ তেল আমদানির প্রধান রুট এটি।
- আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বিশ্বের সমুদ্রপথে পরিচালিত বাণিজ্যের প্রায় এক-তৃতীয়াংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত এই পথ দিয়ে হয়। একইসঙ্গে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই রুট ব্যবহার করে পূর্ব এশিয়ায় পৌঁছে। বিশেষ করে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতিগুলো মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানির জন্য এই রুটের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
- চীনের মোট জ্বালানি আমদানির প্রায় ৮০% এই মালাক্কা প্রণালী দিয়ে আসে। চীনের ভয় হলো, আমেরিকার সাথে কোনো যুদ্ধ বা সংঘাত বাধলে মার্কিন নৌবাহিনী যদি এই সরু পথটি ব্লক করে দেয়, তবে চীনের অর্থনীতি স্থবির হয়ে পড়বে। চীনের এই কৌশলগত দুর্বলতা বা দুশ্চিন্তাকেই ভূ-রাজনীতিতে 'Malacca Dilemma' বলা হয়। এই ঝুঁকি কমাতেই চীন পাকিস্তানের 'গোয়াদর বন্দর' এবং মিয়ানমারের মধ্য দিয়ে তেল পাইপলাইন তৈরি করছে।
উৎস: Britannica.
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন