• দৈনিক আজাদ - আবুল কালাম শামসুদ্দীন সম্পাদিত পত্রিকা।
আবুল কালাম শামসুদ্দীন: - আবুল কালাম শামসুদ্দীন একজন সাংবাদিক ও সাহিত্যিক। - ১৮৯৭ সালের ৩ নভেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশালে তাঁর জন্ম। - তিনি ১৯১৯ সালে ঢাকা কলেজ থেকে আইএ পাস করার পর কলকাতার রিপন কলেজে বিএ শ্রেণিতে ভর্তি হন। - কিন্তু ওই সময় (১৯২০-২১) খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হলে তিনি তাতে যোগ দেন এবং বিএ পরীক্ষা না দিয়ে কলকাতার গৌড়ীয় সুবর্ণ বিদ্যায়তন থেকে উপাধি পরীক্ষা (১৯২১) পাস করেন।
আবুল কালাম রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: - কচি পাতা (শিশুসাহিত্য) - ত্রিস্রোতা (অনুবাদ), - পোড়োজমি বা অনাবাদী জমি, - দৃষ্টিকোণ (প্রবন্ধ সংকলন), - ইলিয়ড (বঙ্গানুবাদ), - পলাশী থেকে পাকিস্তান (ইতিহাস) ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।