- মাচুপিচু হলো ইনকা সভ্যতার একটি নিদর্শন। - ইনকা সভ্যতা দ্বাদশ শতকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর আন্দিজ পার্বত্য অঞ্চলে রেড ইন্ডিয়ানদের দ্বারা গড়ে উঠে ছিলো। - পেরুতে অবস্থিত মাচুপিচু হলো ইনকারা নির্মিত একটি পার্বত্য পাথুরে শহর যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭৭০০ ফুট উঁচুতে অবস্থিত। ষোড়শ শতকে স্পেনিশদের দ্বারা ইনকা সাম্রাজ্য ধ্বংস হলেও মাচুপিচু অজানার মধ্যে রয়ে যায়। - পরবর্তীতে ১৯১১ সালে মাচুপিচুর সন্ধান মেলে। - মাচুপিচু পৃথিবীর একটি সপ্তাশ্চর্য এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য নিদর্শন।