মূল বিষয়বস্তুতে যান

'Long Walk to Freedom' এটি কার আত্মজীবনীমূলক বই?

সঠিক উত্তর

নেলসন ম্যান্ডেলা

সঠিক উত্তর: নেলসন ম্যান্ডেলা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাধারণ জ্ঞান ১ নম্বর

বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

Long Walk to Freedom:
- 'Long Walk to Freedom' দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা এবং দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক বই।
- ১৯৯৪ সালে বইটি প্রকাশিত হয়।
- এই বইটিতে তাঁর শৈশব, বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম, ২৭ বছরের কারাবাস এবং দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা লাভের সুদীর্ঘ যাত্রার বর্ণনা রয়েছে।

এছাড়াও,
- ম্যান্ডেলার জীবন ও রাজনীতি নিয়ে বানানো একটি চলচ্চিত্র—‘ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম’। ১৯৯৪ সালে প্রকাশিত ম্যান্ডেলার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘লং ওয়াক টু ফ্রিডম’ থেকে একই নামে চলচ্চিত্রটি বানিয়েছেন পরিচালক জাস্টিন চ্যাডউইক। ম্যান্ডেলার ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা, র‍্যাপার ইদ্রিস এলবা।

উল্লেখ্য,
- দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠায় অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
- তার ডাকনাম মাদিবা, তাতা, রোলিহ্লাহ্লা, ডালিভুঙ্গা ইত্যাদি।
- নেলসন মেন্ডেলার রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।
- এফ ডব্লিউ ডি ক্লার্ক দেশের বর্ণবাদী ব্যবস্থার অবসান ঘটাতে সাহায্য করেছিলেন এবং সংখ্যাগরিষ্ঠ শাসনে শান্তিপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিলেন।
- ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক যৌথভাবে তাদের প্রচেষ্টার জন্য ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: i) Britannica.
ii) BBC.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বেনজির ভুট্টো
  2. নেলসন ম্যান্ডেলা সঠিক
  3. মহাত্মা গান্ধী
  4. হিলারী ক্লিনটন

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  2. 2

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  3. 3

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

  4. 4

    কোন রং বেশী দূর থেকে দেখা যায়?

  5. 5

    ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল