মেধাবী
Toggle menu

'Lion's Club' কী ধরনের সংস্থা?

সঠিক উত্তর
ধনাঢ্য ব্যক্তিদের অরাজনৈতিক সংস্থা

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• লায়ন্স ক্লাব (Lion's Club):
- ‘লায়ন্স ক্লাব’ - বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা গঠিত একটি অরাজনৈতিক আন্তর্জাতিক সংস্থা।
- এই সংস্থাটি ক্লাবের সদস্যদের কমিউনিটিকে সেবাদান ও সমাজকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে গড়ে উঠেছে।
- প্রতিষ্ঠাকাল - ৭ জুন, ১৯১৭ সাল।
- প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর - ইলিনয়, যুক্তরাষ্ট্র।
- স্লোগান/Motto - "We Serve"
- প্রথম বিশ্বযুদ্ধের ফলে সৃষ্ট সমস্যা ও দ্রুত শিল্পায়নের নেতিবাচক প্রভাবকে মোকাবেলা করার উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রের মেলভিন জোন্স নামের এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ী ক্লাবগুলোকে নিয়ে এটি গঠন করেন। বর্তমানে এটি শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছে।
- ১৯২০ সালে এটি আন্তর্জাতিকীকরণ করা হয়। এই ক্লাবের সদস্যদের Lion বলা হয়।

উৎস: লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ধনাঢ্য ব্যক্তিদের অরাজনৈতিক সংস্থা সঠিক
যুক্তরাজ্যের দাতব্য সংস্থা
বিপন্ন দরিদ্রের অরাজনৈতিক সংস্থা
শিশুদের অধিকার রক্ষার আন্তর্জাতিক সংস্থা

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড