লর্ড মাউন্টব্যাটেন (১৯৪৭) ⇨ লর্ড মাউন্টব্যাটেন ভারতের সর্বশেষ ভাইসরয় ও স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন। ⇨ ১৯৪৭ সালের মার্চ মাসে তিনি ভারতের ভাইসরয় নিযুক্ত হন এবং একই বছরের মধ্যআগস্ট পর্যন্ত এই পদে আসীন থাকেন। ভাইসরয় হিসেবে তাঁর কার্যকাল সংক্ষিপ্ত হলেও এই সময়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন।
⇨ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল (১৯৪৭-এর আগস্ট থেকে ১৯৪৮-এর জুন পর্যন্ত) - লর্ড মাউন্টব্যাটেন। ⇨ স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল (১৯৪৮-এর জুন থেকে জানুয়ারি ১৯৫০) - চক্রবর্তী রাজাগোপালাচারী। ⇨ স্বাধীন ভারতের একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল - চক্রবর্তী রাজাগোপালাচারী।
তথ্যসূত্র: ইতিহাস ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি এবং বাংলাপিডিয়া।