জাপান: - জাপানের পূর্বনাম নিপ্পন। - জাপানের সংবিধানকে বিশ্বের ‘শান্তির সংবিধান‘ বলা হয়। - বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। - জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় শহর টোকিও। - জাপানের আইনসভার নাম ডায়েট। - জাপানের প্রধান দ্বীপ হচ্ছে হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া। - জাপানের সবচেয়ে বড় দ্বীপ হনসু। - জাপানের পতাকার রং সাদা ও লাল। - পতাকায় সাদা পটভূমির উপর মাঝে লাল চাকতি (উদীয়মান সূর্যের প্রতিনিধিত্বকারী) পতাকার প্রধান বৈশিষ্ট্য।
⇒ হনসু: - আয়তনে বৃহত্তম দ্বীপ হনসু। - রাজধানী টোকিও হনসু দ্বীপে অবস্থিত। - হনসু জাপানের মূল ভূখণ্ড হিসেবে গণ্য হয়। - জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজি এবং এর বৃহত্তম হ্রদ, বিওয়া হ্রদ এই দ্বীপে অবস্থিত।