মূল বিষয়বস্তুতে যান

একটি কম্পিউটার নেটওয়ার্কে, LAN-এর বহু ডিভাইসকে WAN-এর সাথে যুক্ত করতে কোন ডিভাইস ব্যবহৃত হয়?

সঠিক উত্তর

রাউটার

সঠিক উত্তর: রাউটার

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• সঠিক উত্তর হলো: ঘ) রাউটার।

রাউটার হল এমন একটি নেটওয়ার্ক ডিভাইস যা একাধিক নেটওয়ার্ককে পরস্পরের সাথে সংযুক্ত করে এবং তথ্য এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে পাঠায়। যখন একটি LAN (Local Area Network)-এর বহু ডিভাইসকে WAN (Wide Area Network)-এর সাথে যুক্ত করতে হয়, তখন রাউটার ব্যবহৃত হয়। এটি ইন্টারনেটের মতো বড় নেটওয়ার্কের সাথে লোকাল নেটওয়ার্ককে সংযুক্ত করে এবং সঠিক পথে ডেটা পাঠাতে সাহায্য করে। হাব বা ব্রিজ সাধারণত একটি LAN-এর মধ্যেই ডিভাইস যুক্ত করতে ব্যবহৃত হয়, এবং ওয়েব সার্ভার হল একটি কম্পিউটার প্রোগ্রাম যা ওয়েবসাইট পরিচালনা করে। সুতরাং LAN থেকে WAN-এ সংযোগের জন্য রাউটারই উপযুক্ত ডিভাইস।

• রাউটার (Router):
- রাউটার হলো একটি বুদ্ধিমান নেটওয়ার্ক ডিভাইস, যা একই প্রটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে।
- রাউটার উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে সবচেয়ে কম দূরত্বের পথ ব্যবহার করে ডেটা প্যাকেট (ডেটার সমষ্টি) পৌঁছে দেয় ।
- একই সাথে নেটওয়ার্কে ডেটার আধিক্য এবং ব্যস্ততা দেখতে পেলে রাউটার সেই রুট বা পাথ পরিহার করে অন্য রুট বা পাথ দিয়ে ডেটা পাঠাতে সক্ষম হয়।
- একাধিক LAN সংযুক্ত করতে বা WAN এর সাথে LAN-কে সংযুক্ত করতে রাউটার ব্যবহার করা হয়।
- এটি NAT (Network Address Translator) ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে থাকে।

এছাড়াও,
- ওয়েব সার্ভার: ওয়েবসাইট হোস্ট করে।
- ব্রীজ (Bridge): একই ধরনের দুটি LAN কে যুক্ত করে।
- হাব (Hub): একটি LAN-এর ভেতরে ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ব্রিজ
  2. হাব
  3. ওয়েব সার্ভার
  4. রাউটার সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  4. 4নিচের কোনটি output device নয়?
  5. 5নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল