- ক্রিয়াপদের দুটি অংশ থাকে: ১. ধাতু বা ক্রিয়ামূল এবং ২. ক্রিয়া-বিভক্তি।
ধাতু বা ক্রিয়ামূল: কোন ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে বা ভেঙ্গে ফেললে এমন একটি মূল বা শিকড় পাওয়া যায় যাকে আর ভাঙ্গা সম্ভব হয় না তাকেই ধাতু বা ক্রিয়ামূল বলে। যেমন: পড়ি ক্রিয়াপদের পড়- এ মূল অংশটির ধাতু।
ক্রিয়া-বিভক্তি: ধাতুর সঙ্গে যে অর্থহীন সাংকেতিক বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে ক্রিয়ার অবস্থা প্রকাশ করে তাকে ক্রিয়া-বিভক্তি বলে। যেমন: √পড় ধাতুর সঙ্গে ই ক্রিয়া-বিভক্তি যোগ করে পড়ি (√পড় + ই=পড়ি) ক্রিয়াপদটি গঠন করা হয়েছে। এরূপ- √পড় + এ = পড়ে, √পড় + ও = পড়ো ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।