মেধাবী
Toggle menu

KMnO4যৌগে Mn এর জারণ সংখ্যা কত?

সঠিক উত্তর
+ 7

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

জারণ সংখ্যা: 
- যৌগের অণুতে কোনো মৌলের জারণ সংখ্যা যৌগে উপস্থিত অন্যান্য মৌলের জারণ সংখ্যার উপর নির্ভরশীল। 
- যৌগে কোনো একটি মৌলের জারণ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে যৌগের অণুতে উপস্থিত অন্যান্য মৌলের প্রমাণ জারণ সংখ্যা ব্যবহার করা হয়। 

মনে করি, 
KMnO4 যৌগে Mn এর জারণ সংখ্যা = x 
আমরা জানি, K এর প্রমাণ জারণ সংখ্যা +1 এবং O এর প্রমাণ জারণ সংখ্যা -2, 
যেহেতু, KMnO4 অণুটি আধান নিরপেক্ষ অণু, সুতরাং KMnO4 অণুতে পরমাণুসমূহের মোট জারণ সংখ্যার মান শূন্য। 
তাহলে, (+1) × 1 + x + (-2) × 4 = 0 
বা, +1 + x - 8= 0 
বা, x - 7 = 0 
∴ x = +7 
অতএব, KMnO4 যৌগে Mn এর জারণ সংখ্যা +7

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

+ 5
+ 6
- 5
+ 7 সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
সাধারণ জ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড