এটি একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি যা এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউস গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে। ১৯৯৭ সালের ১২ ই ডিসেম্বর জাপানের কিয়োটা শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়। বর্তমানে এই চুক্তি দ্বারা ১৯১ টি দেশ ও একটি সংস্থা দায়বদ্ধ রয়েছে। কানাডা ডিসেম্বর ২০১২ সালে নিজেকে প্রত্যাহার করে নেয়। যুক্তরাষ্ট্র, আফগানিস্তান ও সুদান কিয়োটা প্রটোকলে স্বাক্ষর করেনি।Source: LiveMCQ Lecture