খাসিয়া:- খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।- বাংলাদেশে তাদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়।- বর্তমানে সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানায় খাসিয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে।- খাসিয়া জনগোষ্ঠীর প্রধান উৎসব খাসি সেং কুটস্নেম।- এই উৎসবের মধ্য দিয়ে তারা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়।- খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে।- পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।- বর্তমানে ৮০%-৯০% খাসিয়াই খ্রিস্টান।- প্রায় প্রতি পুঞ্জিতেই গির্জা আছে।তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।