হাজী শরীয়তউল্লাহ উনিশ শতকের প্রথমদিকে ফরায়েজি আন্দোলন শুরু করেন। এই আন্দোলন ছিলো একটি ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলন। শরীয়তউল্লাহর মৃত্যুর পর তার পুত্র দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেন এবং তিনিই একে রাজনৈতিক রূপ দেন।(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)