কাজী নজরুল ইসলামের উপন্যাস ‘বাঁধনহারা’ প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: মোসলেম ভারত
সঠিক উত্তর
সঠিক উত্তর: মোসলেম ভারত
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাস - বাঁধনহারা।
এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। ১৯২৭ (১৩৩৪ বঙ্গাব্দে) সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
তার আগে ১৯২১ (১৩২৭ বঙ্গাব্দে) সালে 'মোসলেম ভারত' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
২০০৬ সালে 'দৈনিক প্রথম আলো' পত্রিকায় এটি পুনঃপ্রকাশিত হয়।
কাজী নজরুলের দ্বিতীয় উপন্যাস - মৃত্যু-ক্ষুধা ১৯৩১ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
তার আগে এটি 'সওগাত' পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়।
তার তৃতীয় এবং শেষ উপন্যাস 'কুহেলিকা'-ও ১৯৩১ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
তার আগে এটি 'নওরোজ' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
উল্লেখ্য, 'বিজলী' পত্রিকায় কবির 'বিদ্রোহী' কবিতাটি প্রকাশিত হয়েছিল।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন