মূল বিষয়বস্তুতে যান

ব্রিটিশ সরকার কর্তৃক কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ হওয়া কোন গ্রন্থটি একটি প্রবন্ধ গ্রন্থ?

সঠিক উত্তর

যুগবাণী

সঠিক উত্তর: যুগবাণী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• সাহিত্য সমালোচক শিশির কর 'নিষিদ্ধ নজরুল' গ্রন্থে কাজী নজরুলের ৫টি নিষিদ্ধ গ্রন্থের কথা উল্লেখ করেছেন।
- কাজী নজরুল ইসলামের 'যুগবাণী' প্রবন্ধটি ১৯২২ সালে ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছিল। 

অন্যদিকে,
• কাজী নজরুল ইসলামের 'বিষের বাঁশি' (কাব্যগ্রন্থ) নিষিদ্ধ হয়- ১৯২৪ সালে। 
• কাজী নজরুল ইসলামের 'ভাঙ্গার গান' (কাব্যগ্রন্থ) নিষিদ্ধ হয়- ১৯২৪ সালে। 
• কাজী নজরুল ইসলামের 'প্রলয়শিখা'  (কাব্যগ্রন্থ) নিষিদ্ধ হয়- ১৯৩০ সালে। 
----------------------------------------- 
• কাজী নজরুল ইসলাম: 

- কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।  

- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম ‘মুক্তি’। 
- 'মুক্তি' কবিতাটি বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। 
- ‘অগ্নি-বীণা’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ।
- কাজী নজরুলের রচিত প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা’। 
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম তুর্কিমহিলার ঘোমটা খোলা।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটক - ঝিলিমিলি। 

• কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ: 
- অগ্নিবীণা, 
- বিষের বাঁশি, 
- ভাঙার গান, 
- সাম্যবাদী, 
- সর্বহারা, 
- ঝিঙে ফুল, 
- ফণি-মনসা, 
- জিঞ্জির, 
- সন্ধ্যা, 
- নতুন চাঁদ, 
- প্রলয় শিখা ইত্যাদি।

• কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল,
- মন্দির ও মসজিদ,
- আমি সৈনিক।
--------------------------------------------- 
• 'যুগবাণী' প্রবন্ধগ্রন্থ: 
- 'যুগবাণী' কাজী নজরুল ইসলাম রচিত প্রথম প্রবন্ধের বই। 
- প্রবন্ধ গ্রন্থটি ১৯২২ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। 
- প্রকাশের সঙ্গে সঙ্গে সরকার কর্তৃক বইটি নিষিদ্ধ হয়। 
- ১৯৪৭ খ্রিষ্টাব্দে নিষেধাজ্ঞা উঠে যায়। 
- প্রবন্ধ গুলোতে স্বদেশি চিন্তা চিন্তাচেতনা ও ব্রিটিশ বিরোধিতা প্রকাশিত। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বিষের বাঁশি
  2. ভাঙ্গার গান
  3. যুগবাণী সঠিক
  4. প্রলয়শিখা

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল