মূল বিষয়বস্তুতে যান

কাজী নজরুল ইসলাম আলীপুর সেন্ট্রাল জেলে বসে তাঁর কোন কবিতাটি রচনা করেন?

সঠিক উত্তর

আজ সৃষ্টি সুখের উল্লাসে

সঠিক উত্তর: আজ সৃষ্টি সুখের উল্লাসে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- কাজী নজরুল ইসলাম আলীপুর সেন্ট্রাল জেলে বসে তাঁর অনুপম কবিতা ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ রচনা করেন

কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা কাজী ফকির আহমদ ছিলেন মসজিদের ইমাম ও মাযারের খাদেম।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
- নজরুল যখন আলীপুর সেন্ট্রাল জেলে বন্দি তখন রবীন্দ্রনাথ তাঁর বসন্ত গীতিনাট্য তাঁকে উৎসর্গ করেন (২২ জানুয়ারি ১৯২৩)। এ ঘটনায় উল্লসিত নজরুল জেলখানায় বসে তাঁর অনুপম কবিতা ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ রচনা করেন।

- তাঁর রচিত প্রথম ও নিষিদ্ধ সাহিত্যকর্ম:
গ্রন্থের নাম - সাল - প্রকৃতি
• ব্যথার দান - ১৯২২ - প্রথম প্রকাশিত গ্রন্থ ও গল্পগ্রন্থ।
• বাউণ্ডেলের আত্মকাহিনী - ১৯১৯ - প্রথম প্রকাশিত রচনা ও প্রথম প্রকাশিত গল্প । ১৩২৬ বঙ্গাব্দে ‘সওগাত' পত্রিকায় প্রকাশিত হয়।
• মুক্তি - ১৯১৯ - প্রথম প্রকাশিত কবিতা।
• অগ্নি-বীণা- ১৯২২ - প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
• বাঁধন-হারা - ১৯২৭ - প্রথম প্রকাশিত উপন্যাস।
• তুর্কমহিলার ঘোমটা খোলা - ১৯১৯ - প্রথম প্রকাশিত প্রবন্ধ।
• যুগবাণী - ১৯২২ - প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ।
• ঝিলিমিলি- ১৯২৭ - প্রথম প্রকাশিত নাটক।
• ঝিলিমিলি (তিনটি নাটক একত্রে)- ১৯৩০ - প্রথম প্রকাশিত নাট্যগ্রন্থ।
• যুগবাণী - ১৯২২ - প্রথম নিষিদ্ধ গ্রন্থ।

উৎস: বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বিদ্রোহী
  2. আজ সৃষ্টি সুখের উল্লাসে সঠিক
  3. মুক্তি
  4. জীবন বন্দনা

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল