কাজী নজরুল ইসলাম নিচের কোন চলচ্চিত্রে অভিনয় করেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ধ্রুব
সঠিক উত্তর
সঠিক উত্তর: ধ্রুব
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে।
- করাচি সেনানিবাসে বসে নজরুল যে রচনাগুলো সম্পন্ন করেন তার মধ্যে রয়েছে, বাউণ্ডুলের আত্মকাহিনী (প্রথম গদ্য রচনা), মুক্তি (প্রথম প্রকাশিত কবিতা)।
- ১৯৭২ খ্রিষ্টাব্দের ২৪ মে তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যাথার দান (১৯২২)
- তাঁর প্রথম প্রকাশিত রচনা বাউণ্ডুলের আত্মকাহিনী প্রকাশিত হয় 'সওগাত' পত্রিকায় ।
- তাঁর প্রথম প্রকাশিত কবিতা মুক্তি প্রকাশিত হয় 'বঙ্গীয় মুসলিম সাহিত্য' পত্রিকায়।
- তাঁর প্রথম প্রকাশিত গল্প বাউণ্ডূলের আত্মকাহিনী।
- তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নী-বীণা।
- তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস বাঁধন হারা।
- তাঁর প্রথম প্রকাশিত প্রবন্ধ তুর্কি মহিলার ঘোমটা খোলা।
- তাঁর প্রথম প্রকাশিত নাটক ঝিলিমিলি।
তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ-
- অগ্নিবীণা, বিষের বাঁশি,
- ভাঙার গান, সাম্যবাদী,
- সর্বহারা, ফনীমনসা,
- জিঞ্জির, প্রলয় শিখা,
- সন্ধ্যা ইত্যাদি।
- ধ্রুব (১৯৩৪) ছায়াছবির পরিচালনা, সঙ্গীত রচনা, সুর সংযোজনা ও পরিচালনা এবং নারদের ভূমিকায় অভিনয় ও নারদের চারটি গানের প্লেব্যাক নজরুল নিজেই করেন। ছবির আঠারোটি গানের মধ্যে সতেরোটির রচয়িতা ও সুরকার ছিলেন নজরুল। এ ছাড়া তিনি আর যেসব চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন সেগুলি হলো: পাতালপুরী (১৯৩৫), গ্রহের ফের (১৯৩৭), বিদ্যাপতি (বাংলা ও হিন্দি ১৯৩৮), গোরা (১৯৩৮), নন্দিনী (১৯৪৫) এবং অভিনয় নয় (১৯৪৫)।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া ।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন