পূর্ববঙ্গ-গীতিকা পূর্ববাংলার লোকসাহিত্যের একটি সংকলন।
মুখে মুখে রচিত ও লোকসমাজে প্রচলিত এর পালাগুলি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ।
- ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, নোয়াখালী, ফরিদপুর, সিলেট (শ্রীহট্ট), ত্রিপুরা প্রভৃতি অঞ্চল থেকে পালাগুলি সংগৃহীত হয়েছে।
- প্রধান সংগ্রাহক হলেন - চন্দ্রকুমার দে, দীনেশচন্দ্র সেন, আশুতোষ চৌধুরী, জসীমউদ্দীন, নগেন্দ্রচন্দ্র দে, রজনীকান্ত ভদ্র, বিহারীলাল রায়, বিজয়নারায়ণ আচার্য প্রমুখ।
- দীনেশচন্দ্র ১৯২৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থসাহায্যে পূর্ববঙ্গ-গীতিকা নামে সেগুলি প্রকাশ করেন।
পূর্ববঙ্গ-গীতিকার উল্লেখযোগ্য পালা:
- ধোপার পাট,
- মইষাল বন্ধু,
- কাঞ্চন মালা,
- কমলা রানীর গান,
- মদনকুমার ও মধুমালা,
- নেজাম ডাকাতের পালা,
- দেওয়ান ঈশা খাঁ,
- কাফনচোরা,
- ভেলুয়া,
- হাতিখেদা,
- আয়নাবিবি,
- কমল সদাগর,
- গোপিনী-কীর্তন,
- সুজা-তনয়ার বিলাপ,
- নূরুন্নেছা ও কবরের কথা,
- পরীবানুর হাঁইলা ইত্যাদি।
[উৎস: বাংলাপিডিয়া]