মূল বিষয়বস্তুতে যান

'কার্বন ডেটিং' কি?

সঠিক উত্তর

কার্বন দিয়ে সময় মাপার প্রযুক্তি

সঠিক উত্তর: কার্বন দিয়ে সময় মাপার প্রযুক্তি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

♦কার্বন ডেটিং♦ জীবাশ্ম বা প্রাচীন জৈব পদার্থের বয়স নির্ধারণে ব্যবহৃত বিজ্ঞানভিত্তিক পদ্ধতির নাম কার্বন ডেটিং। একে রেডিওকার্বন ডেটিংও বলা হয়। ১৯৪০-এর দশকে আমেরিকান বিজ্ঞানী উইলার্ড লিব্বি এই পদ্ধতি আবিষ্কার করেন। ⊕কার্বন ডেটিং এর প্রক্রিয়া: • সমস্ত জীবন্ত বস্তুতে একটি নির্দিষ্ট পরিমাণে কার্বন থাকে, যার মধ্যে একটি ক্ষুদ্র অংশ রেডিওকার্বন (কার্বন-১৪ বা C-14) নামে পরিচিত। C-14 হল একটি তেজস্ক্রিয় আইসোটোপ যা নাইট্রোজেন-১৪ (N-14) থেকে কসমিক রশ্মির প্রভাবে সৃষ্টি হয়।• জীবন্ত অবস্থায় সমস্ত জীব কার্বন গ্রহণ করে এবং রেডিওকার্বনের মাত্রা তুলনামূলকভাবে স্থির থাকে। কিন্তু যখন প্রাণী বা উদ্ভিদ মারা যায়, তখন নতুন কার্বন গ্রহণ বন্ধ হয়ে যায় এবং C-14 ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, পরিণত হয় নাইট্রোজেনে। এই ক্ষয়ের হারটি নির্দিষ্ট, যা অর্ধায়ু (প্রায় ৫৭৩০ বছর) দ্বারা মাপা হয়।• গবেষকরা প্রাচীন নমুনা থেকে কার্বন সংগ্রহ করেন এবং তাতে অবশিষ্ট রেডিওকার্বনের পরিমাণ পরিমাপ করেন। অবশিষ্ট C-14 এবং তার অর্ধায়ু জেনে, বিজ্ঞানীরা হিসাব করতে পারেন কত সময় আগে সেই জীবটি মারা গিয়েছিল।⊕ব্যবহার:কার্বন ডেটিং প্রাচীন হাড়, কাঠ, চারকোল এবং অন্যান্য জৈব পদার্থের বয়স নির্ধারণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। উৎস: National Institute of Standards and Technology (NIST) Website, Britannica.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কার্বন নির্গমন কমানোর প্রযুক্তি
  2. কার্বন নির্গমন মাপার প্রযুক্তি
  3. কার্বন দিয়ে সময় মাপার প্রযুক্তি সঠিক
  4. কার্বন মুক্তকরণ প্রযুক্তি

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল