১৯১৯ সালের চেমসফোর্ড-মন্টেগু সংস্কার আইনের বিরুদ্ধে আন্দোলনের কর্মপন্থা বিষয়ে কংগ্রেসের ভেতরে দ্বন্দ্ব দেখা দেয়।দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে একাংশ নির্বাচনে অংশগ্রহণসহ নিয়মতান্ত্রিক আন্দো পক্ষপাতী ছিলেন। অন্যপক্ষ আইন অমান্য আন্দোলন ও অসহযোগের পক্ষপাতী ছিলো।এর ফলে চিত্তরঞ্জন দাসের অংশ কংগ্রেস থেকে বের হয়ে ১৯২২ সালে স্বরাজ পার্টি নামে আলাদা দল গঠন করে।স্বরাজ পার্টির সভাপতি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং সম্পাদক ছিলেন মতিলাল নেহরু। নেতাজী সুভাষচন্দ্র বসু, হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রমুখ স্বরাজদলে যোগ দেন।(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)