কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) উৎপাদিত সার হলো দানাদার ইউরিয়া এবং অ্যামোনিয়া সার। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৬.৮ লক্ষ মেট্রিক টন দানাদার ইউরিয়া এবং ১.৫ লক্ষ মেট্রিক টন অ্যামোনিয়া। কাফকো বাংলাদেশের সর্ববৃহৎ যৌথ প্রকল্প। এটি চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার রাঙাদিয়ায় অবস্থিত যা ১৯৯৪ সালের ১৬ ডিসেম্বর থেকে উৎপাদন শুরু করে। বাংলাদেশের সরকারি ও বেসরকারি সেক্টর, জাপান, ডেনমার্ক ও নেদারল্যান্ডের যৌথ সহায়তায় এটি স্থাপিত হয়। (সূত্র: কাফকো ওয়েবসাইট)