- যৌগের অণুতে কোনো মৌলের জারণ সংখ্যা যৌগে উপস্থিত অন্যান্য মৌলের জারণ সংখ্যার উপর নির্ভরশীল। - যৌগে কোনো একটি মৌলের জারণ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে যৌগের অণুতে উপস্থিত অন্যান্য মৌলের প্রমাণ জারণ সংখ্যা ব্যবহার করা হয়।
- মনে করি, K2MnO4 যৌগে Mn এর জারণ সংখ্যা = x। আমরা জানি K এর প্রমাণ জারণ সংখ্যা +1 এবং O এর প্রমাণ জারণ সংখ্যা -2, যেহেতু, K2MnO4 অণুটি আধান নিরপেক্ষ অণু। সুতরাং K2MnO4 অণুতে পরমাণুসমূহের মোট জারণ সংখ্যার মান শূন্য। তাহলে, (+1) × 2 + x + (-2) × 4 = 0 বা, +2 + x - 8= 0 বা, x - 6 = 0 ∴ x = +6 অতএব, K2MnO4 যৌগে Mn এর জারণ সংখ্যা +6।
উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।