মূল বিষয়বস্তুতে যান
মেধাবী

জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস কোনটি?

সঠিক উত্তর

বুকের ভেতর আগুন

সঠিক উত্তর: বুকের ভেতর আগুন

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• বুকের ভেতর আগুন:
- এটি জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস।
- এটি ১৯৯০ সালে প্রকাশিত হয়।
- এখানে রংপুরের পীরগঞ্জের কথা উল্লেখ আছে।
- উল্লেখযোগ্য চরিত্র: নান্টু, শান্টু, মোহন।

--------------------
• জাহানারা ইমাম:
- তিনি অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামের এক রক্ষণশীল পরিবারে ১৯২৯ সালের ৩ মে  জন্মগ্রহণ করেন।
- তিনি শহিদ জননী হিসেবে খ্যাত।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত হলো 'একাত্তরের দিনগুলি'।
- 'মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ঘাতক-দালাল নির্মূল কমিটি'র আহবায়করূপে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
- ১৯৯৪ সালের ২৬ জুন আমেরিকার মিশিগান স্টেটের ডেট্রয়েটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জীবনাবসান ঘটে।
- পরবর্তীতে সেখান থেকে ঢাকায় এনে তাঁকে সমাহিত করা হয়।

• তাঁর রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ:
- গজকচ্ছপ,
- সাতটি তারার ঝিকিমিকি,
- অন্য জীবন,
- বুকের ভিতর আগুন,
- শেক্সপিয়রের ট্রাজেডি,
- নাটকের অবসান,
- নিঃসঙ্গ পাইন,
- ক্যান্সারের সঙ্গে বসবাস,
- প্রবাসের দিনগুলি।

• একাত্তরের দিনগুলি (বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক তাঁর - অসাধারণ ডায়েরি গ্রন্থ।)

অন্যদিকে,
• ‘বাবা যখন ছোট্ট ছিলেন’ কিশোর উপন্যাসের রচয়িতা নির্মলেন্দু গুণ।
• হুমায়ুন আজাদের 'আব্বুকে মনে পড়ে’ মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস।
• ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ হুমায়ুন আজাদ রচিত একটি কাব্যগ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ; বাংলাপিডিয়া; 'বুকের ভেতর আগুন' উপন্যাস, জাহানারা ইমাম।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বাবা যখন ছোট্ট ছিলেন
  2. বুকের ভেতর আগুন সঠিক
  3. সবকিছু নষ্টদের অধিকারে যাবে
  4. আব্বুকে মনে পড়ে

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  3. 3

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

  4. 4

    ‘সঞ্চয়িতা’ কার কব্য সংকলন?

  5. 5

    “তোমারেই যেন ভালবাসিয়াছি শত রূপে শত বার/ জনমে জনমে যুগে যুগে অনিবার।”- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?

মেধাবী অ্যাপ

বিনামূল্যে · ৪.৯★

ডাউনলোড