মেধাবী
Toggle menu

জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন?

সঠিক উত্তর
বুদ্ধদেব বসু

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে “নির্জনতম কবি” বলে আখ্যায়িত করেছেন।

• জীবনানন্দ দাশ
- ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে “চিত্ররূপময়” কবিতা বলে আখ্যায়িত করেছেন।
- তাঁকে বলা হয়ে থাকে- ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি।
- তাঁর রচিত প্রবন্ধ গ্রন্থ- “কবিতার কথা”
- ‘কবিতার কথা’ প্রবন্ধের একটি বিখ্যাত উক্তি: “সকলেই কবি নন, কেউ কেউ কবি”
- “বনলতা সেন” তাঁর একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।
- “বনলতা সেন” কবিতার উপর আডগার এলেন পো এর প্রভাব রয়েছে।
- জীবনানন্দের মৃত্যুর পর প্রকাশিত হয় “রূপসী বাংলা” এবং “বেলা অবেলা কালবেলা” নামক কাব্য।

• তাঁর উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ:
* ঝরা পালক।
* ধূসর পাণ্ডুলিপি।
* বনলতা সেন।
* মহাপৃথিবী।
* সাতটি তারার তিমির।
* বেলা অবেলা কালবেলা।

• উল্লেখিত প্রশ্নে বাকি অপশনগুলো:
- রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে বলেছেন- “চিত্ররূপময় কবিতা।”
- ক্লিনটন বি-সীলি জীবনানন্দ দাশের উপর গবেষণা করেন।
- বিষ্ণু দে ছিলেন পঞ্চপান্ডবদের মধ্যে একজন।


উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (একাদশ-দ্বাদশ শ্রেণি), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

বিষ্ণু দে
রবীন্দ্রনাথ ঠাকুর
বুদ্ধদেব বসু সঠিক
ক্লিনটন বি-সীলি

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড