- বিশ্বের শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরদের জোট জি-২০। - এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। - ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে ২০ সদস্যের জোট জি-২০। - জি–২০ জোটের বর্তমান সদস্য আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। - ২০২৩ সালে ৯-১০ সেপ্টেম্বরে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয় ভারতে। - স্লোগান ছিল: ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’। - সম্মেলনে স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে স্বাগত জানান মোদি। - আফ্রিকান ইউনিয়নকে জি–২০–এর সদস্য করার ঘোষণাকে করতালি দিয়ে স্বাগত জানান বিশ্বনেতারা।
এছাড়াও, - ২০২৪ সালে ব্রাজিলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
উৎস: i) জি-২০ ওয়েবসাইট। ii) ৯ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।