মূল বিষয়বস্তুতে যান

ঝির ঝির করে বাতাস বইছে - কী অর্থে দ্বিরুক্তি?

সঠিক উত্তর

ধ্বনির ব্যঞ্জনা

সঠিক উত্তর: ধ্বনির ব্যঞ্জনা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ঝির ঝির করে বাতাস বইছে - ধ্বনির ব্যঞ্জনা অর্থে দ্বিরুক্তি।পদের দ্বিরুক্তি: বাক্যে একই পদ বার বার ব্যবহার করাকে বলা হয় পদের দ্বিরুক্তি। বাংলা ভাষায় পদের দ্বিরুক্তির মাধ্যমে নিম্নলিখিত উপায়ে শব্দ গঠন করা হয়-• বিশেষ্য পদের দ্বিরুক্তি : বাংলা ভাষায় বিশেষ্য পদের দ্বিরুক্তি নিম্নলিখিত অর্থে হয়ে থাকে-- আধিক্য বোঝাতে : রাশি রাশি ধান, থোকা থোকা জাম। - সামান্য বোঝাতে: আমি আজ জ্বর জ্বর অনুভব করছি। - পরম্পরতা বা ধারাবাহিকতা বোঝাতে : তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ।- ক্রিয়া বিশেষণ বোঝাতে: সে ধীরে ধীরে যায়।- অনুরূপ বোঝাতে : তার সঙ্গী-সাথী কেউ নেই। - আগ্রহ বোঝাতে : সে মা মা বলে কাঁদছে। • বিশেষণ পদের দ্বিরুক্তি : বাংলা ভাষায় বিশেষণ পদের দ্বিরুক্তি নিম্নলিখিত উপায়ে ব্যবহৃত হয়-- আধিক্য বোঝাতে : ভালো ভালো লিচু নিয়ে এসো। পুকুর থেকে বড় বড় মাছ ধর। - তীব্রতা বা সঠিকতা বোঝাতে : গরম গরম জিলাপি খেতে মজা।- সামান্যতা বোঝাতে : কালো কালো চেহারা।• সর্বনাম পদের দ্বিরুক্তি : আধিক্য বা বহুবচন বোঝাতে : সে সে লোক গেল কোথায়? কেউ কেউ এ ব্যাপারে ভিন্ন মত দিয়েছেন। • ক্রিয়াবাচক পদের দ্বিরুক্তি : বাংলা ভাষায় ক্রিয়াবাচক পদ নিম্নলিখিত অর্থ প্রকাশে ব্যবহৃত হয়-- বিশেষণরূপে : তোমার নেই নেই ভাব আর গেল না। - স্বল্পকাল স্থায়ী বোঝাতে : দেখতে দেখতে আকাশে মেঘ জমা হয়ে গেল। - ক্রিয়া-বিশেষণ বোঝাতে : দেখে দেখে যাও। - পৌণপুনিকতা বোঝাতে : তোমাকে ডেকে ডেকে আমি হয়রান হয়ে গেলাম। • অব্যয় পদের দ্বিরুক্তি : বাংলা ভাষায় অব্যয় পদের দ্বিরুক্তি নিম্নোলিখিত অর্থে ব্যবহৃত হয়-- ভাবের গভীরতা বোঝাতে : হায় হায় করে লাভ কী?- অনুভূতি বা ভাব বোঝাতে : ভয়ে গা ছম ছম করছে। - ধ্বনি ব্যঞ্জনা বোঝাতে : ঝির ঝির করে বাতাস বইছে।- বিশেষণ বোঝাতে : বাতি জ্বলে মিটির মিটির।উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. অনুভূতি
  2. ধারাহিকতা
  3. ধ্বনির ব্যঞ্জনা সঠিক
  4. বিশেষণ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল