মূল বিষয়বস্তুতে যান

জেনেটিক ইনফরমেশনের মূল একক কী?

সঠিক উত্তর

ট্রিপলেট

সঠিক উত্তর: ট্রিপলেট

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ট্রিপলেট (Triplet): - তিনটি বেস-এর গুচ্ছকে বলা হয় ট্রিপলেট যা জেনেটিক ইনফরমেশনের মূল একক। - DNA-এর কোডসমূহ triplet; mRNA-এর কোডনসমূহ ট্রিপলেট, এমনকি tRNA-এর অ্যান্টিকোডনও ট্রিপলেট। - তিনটি বেস (নিউক্লিওটাইড) এর কার্যকরী গুচ্ছই triplet. - ট্রিপলেট সিকোয়েন্স ৫'-৩' মুখী। - জেনেটিক কোডও ট্রিপলেট। - জেনেটিক কোড নিউক্লিওটাইডের ৬৪টি ট্রিপলেট নিয়ে গঠিত, প্রতিটি ট্রিপলেটকে কোডন বলা হয়। - প্রতিটি কোডন ২০ প্রকার অ্যামিনো অ্যাসিডের যেকোনো একটিকে এনকোড করে। - ৩টি বেস পেয়ারের কম্বিনেশনকে বলে ট্রিপলেট কোড এবং বিশেষ অ্যামিনো অ্যাসিড কোড করার ট্রিপলেট সিকোয়েন্স হলো কোডন। জেনেটিক কোডের বৈশিষ্ট্যাবলি: ১। জেনেটিক কোড নিউক্লিওটাইডের ৬৪টি ট্রিপলেট নিয়ে গঠিত। এই ট্রিপলেটকে কোডন বলা হয়। ২। একাধিক কোডন একটি অ্যামিনো অ্যাসিডকে কোড বা নির্দেশ করে (যেমন-লিউসিন)। ৩। একটি কোডন কখনো একাধিক অ্যামিনো অ্যাসিডকে কোড করে না।৪। কোডন তৈরিতে নিউক্লিওটাইড (এখানে letter বা অক্ষর) কখনো ওভারলেপ করে না (non-overlapping) বরং ক্রমসজ্জা (sequence) অনুসরণ করে।৫। কোডনসমূহ সার্বজনীন (universal) অর্থাৎ বিশ্বের সকল প্রজাতির জন্য সমানভাবে প্রযোজ্য এবং সেই আদিকাল থেকে শত বিবর্তন ধারা অতিক্রম করে এখনও একই রকম আছে।৬। জেনেটিক কোড বা কোডন সর্বদা তিন অক্ষরবিশিষ্ট বা ট্রিপলেট হয়।৭। শুরু ও সমাপ্তি কোডন সুনির্দিষ্ট। কোডন AUG দিয়ে পলিপেপ্টাইড-এর শুরু এবং কোডন UAA, UAG বা UGA দিয়ে এর সমাপ্তি ঘটে।৮। দুটি কোডনের মধ্যে অতিরিক্ত নিউক্লিওটাইড থাকে না। আবার সমাপ্তি কোডন না আসা পর্যন্ত অব্যাহতভাবে অ্যামিনো অ্যাসিড সংযুক্তি চলতে থাকে। উৎস: জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. মোহাম্মদ আবুল হাসান)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. লুপ
  2. ট্রিপলেট সঠিক
  3. অনুলিপন
  4. অ্যান্টিকোডন

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল