মূল বিষয়বস্তুতে যান

জাতিসংঘের সাধারন পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় প্রতি বছরের-

সঠিক উত্তর

সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার

সঠিক উত্তর: সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন বসে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার।• জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন: - ৫১টি দেশ নিয়ে তৈরি হওয়া জাতিসংঘের বর্তমান সদস্য দেশ ১৯৩। - জাতিসংঘের প্রধান শাখা ছয়টি।- যার মধ্যে তিনটি শাখা সংস্থাটির কার্যক্রম পরিচালনার জন্য অপরিহার্য।- এগুলো হলো: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ ও সেক্রেটারিয়েট বা সচিবালয়। - জাতিসংঘের সাধারণ পরিষদ সংস্থাটির একমাত্র শাখা, যেখানে ১৯৩টি সদস্য দেশের সবাই প্রতিনিধিত্ব করার সুযোগ পায়।- প্রতিটি সদস্য দেশই এই সভায় বক্তব্য দিতে পারে।- বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন বসে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার।- সাধারণত ডিসেম্বর মাস পর্যন্ত এ অধিবেশন স্থায়ী হয়।• প্রতিনিধির সংখ্যা:-অধিবেশনে প্রতিটি সদস্য সর্বোচ্চ পাঁচ জন প্রতিনিধি পাঠাতে পারে, তবে ভোটাধিকার প্রত্যেকেরই একটি করে।- প্রতি সদস্যের একটি ভোটাধিকার থাকে।• সভাপতির মেয়াদ:- সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ ১ বছর।--------------------• সাধারণ পরিষদ/United Nations General Assembly:- সাধারণ পরিষদ জাতিসংঘের আলোচনা/বিতর্কের মূল কেন্দ্রবিন্দু।- এটি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের মূখপাত্র, নীতি নির্ধারণী অঙ্গ হিসাবে কাজ করে।- জাতিসংঘের সদস্য ১৯৩টি দেশ এর সদস্য। জাতিসংঘের সকল সদস্যই মূলত সাধারণ পরিষদের সদস্য। জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ - ২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।উল্লেখ্য,- ‘বিশ্বাস, পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।-জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া এই সম্মেলনের অন্যতম প্রধান উদ্দেশ্য।- এর পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, মহামারি মোকাবিলা ও পরমাণু অস্ত্র বাতিল করার বিষয়েও আলোচনা হয়।উৎস: i) UN General Assembly ওয়েবসাইট।ii) ১৮ সেপ্টেম্বর, ২০২৩, যুগান্তর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সেপ্টেম্বর মাসের প্রথম মঙ্গলবার
  2. সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার সঠিক
  3. সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
  4. সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল