মেধাবী
Toggle menu

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন হয় বছরে-

সঠিক উত্তর
দুইবার

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ:- অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইস্যু নিয়ে পলিসি নির্ধারণ, সময় ও সদস্যদের আলােচনার প্রধান অঙ্গ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)। - টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের জন্য উদ্ভাবনমূলক ধারণা (Innovative idea) নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের কেন্দ্রীয় প্লাটফর্ম হলো এই পরিষদ।- জাতিসংঘভুক্ত দেশগুলোর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই পরিষদ দেশসমূহকে দরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ও উন্নত এই ৪টি ক্যাটাগরিতে ভাগ করে থাকে।- জাতিসংঘ সনদের দশম অধ্যায় (৬১ - ৭২নং অনুচ্ছেদ) - এ ECOSOC সম্পর্কে বলা হয়েছে।উল্লেখ্য,- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১৮টি।- বর্তমান সদস্য: ৫৪টি।- ১৯৬৫ সালে জাতিসংঘ সনদের তৃতীয় সংশোধনীর মাধ্যমে সদস্য সংখ্যা ৫৪ হয়।- প্রতি বছর ১৮টি সদস্য দেশ ৩ বছরের জন্য এই পরিষদের সদস্য নির্বাচিত হয়।- বছরে কমপক্ষে দুইবার এ পরিষদের অধিবেশন বসে নিউইয়র্কে অথবা জেনেভায়।⇒ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক কমিশন রয়েছে।- এগুলো হলো:1. এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP),2. পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA),3. ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC),4. ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন (ECE),5. আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA).উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

একবার
দুইবার সঠিক
তিনবার
কোনটিই নয়

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড