IPCC এবং যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান কোন বছর?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২০০৭ সালে
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২০০৭ সালে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
IPCC নোবেল শান্তি পুরস্কার:
- ২০০৭ সালে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (IPCC) এবং যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর (Al Gore) যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
অবদান:
- জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান সংগ্রহ ও প্রচার এবং এই ঝুঁকি মোকাবিলায় বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরির প্রচেষ্টার জন্য নরওয়েজীয় নোবেল কমিটি তাদের এই সম্মাননা প্রদান করে।
উল্লেখ্য,
- ১৯৮৮ সালে বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) যৌথভাবে IPCC গঠন করে।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।
• আল গোরের প্রামাণ্যচিত্র: জলবায়ু পরিবর্তন নিয়ে তাঁর বিখ্যাত বই এবং অস্কারজয়ী প্রামাণ্যচিত্র 'An Inconvenient Truth'বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছিল।
উৎস: IPCC Official Website.
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন