IOM কত সালে জাতিসংঘের একটি বিশেষায়িত বা অধিভুক্ত সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২০১৬ সালে
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২০১৬ সালে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- ২০১৬ সালের ২৫ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে আইওএম-কে জাতিসংঘের একটি সংশ্লিষ্ট সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করার চুক্তি অনুমোদিত হয়। পরবর্তীতে একই বছরের ১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। [লিংক]।
• IOM:
- International Organization for Migration.
- আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।
- ১৯৫১: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বিশাল বাস্তুচ্যুত মানুষকে পুনর্বাসনে সহায়তার জন্য বেলজিয়াম ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে PICMME নামে সংস্থাটি যাত্রা শুরু করে।
- ১৯৫২: সংস্থাটির নতুন নামকরণ করা হয় ICEM (Intergovernmental Committee for European Migration)।
- ১৯৮৯: সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্থাটির চূড়ান্ত নাম হয় IOM (International Organization for Migration)।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য রাষ্ট্র: ১৭৪ টি।
- পর্যবেক্ষক রাষ্ট্র: ৮ টি।
- প্রধান উদ্দেশ্য: ৩টি
• সংকটময় পরিস্থিতিতে অভিবাসীদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা।
• জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয়, সংঘাত ও অস্থিরতার কারণে বাস্তুচ্যুতির ঝুঁকি ও প্রভাব কমানো।
• নিয়মিত ও নিরাপদ অভিবাসনের পথ সুগম করা এবং সরকারি-সমাজিক অংশীদারিত্বের মাধ্যমে মানুষ, পণ্য, সেবা ও জ্ঞানের সংযোগ স্থাপন।
উল্লেখ্য,
- ২০১৬ সালে এটি জাতিসংঘের একটি সংশ্লিষ্ট সংস্থা হিসেবে যুক্ত হয়।
- বিশ্বব্যাপী অভিবাসনের প্রবণতা বিশ্লেষণ করে World Migration Report প্রকাশ করে।
- বাংলাদেশ ১৯৯০ সালে সংস্থাটির সদস্যপদ লাভ করে।
উৎস: IOM ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন