International Court of Justice (ICJ)-এর প্রথম মামলা কোনটি ছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: করফু চ্যানেল মামলা
সঠিক উত্তর
সঠিক উত্তর: করফু চ্যানেল মামলা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
International Court of Justice (ICJ):
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) হলো জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গ বা জাতিসংঘের সর্বোচ্চ আদালত। এই আদালত স্বাধীন রাষ্ট্রগুলোর মধ্যকার আইনি বিরোধ নিষ্পত্তি করে এবং জাতিসংঘের আইনসংক্রান্ত প্রশ্নে পরামর্শমূলক মতামত প্রদান করে।
- এটি 'World Court' বা ;বিশ্ব আদালত' নামেও পরিচিত।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- প্রধান কাজ: রাষ্ট্রগুলোর মধ্যকার আইনি বিরোধ নিষ্পত্তি করে।
- গঠন: ৯ বছরের মেয়াদে নির্বাচিত ১৫ জন বিচারকের সমন্বয়ে গঠিত।
উল্লেখ্য,
- আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) সাধারণ তালিকায় অন্তর্ভুক্ত প্রথম মামলাটি ছিল করফু চ্যানেল মামলা (যুক্তরাজ্য বনাম আলবেনিয়া)। ১৯৪৭ সালের ২২শে মে যুক্তরাজ্য এই মামলাটি দায়ের করেছিল।
- ১৯৪৬ সালে আলবেনিয়ার জলসীমায় (করফু প্রণালী) মাইন বিস্ফোরণে যুক্তরাজ্যের কয়েকটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং ব্রিটিশ নৌবাহিনীর নাবিকরা নিহত হন। যুক্তরাজ্য অভিযোগ করে যে আলবেনিয়া সরকারের জ্ঞাতসারেই ওই মাইনগুলো সেখানে পাতা হয়েছিল, যা আন্তর্জাতিক আইন ও সমুদ্রপথের নিরাপত্তার লঙ্ঘন।
- আদালত ১৯৪৯ সালে রায় প্রদান করে এবং আলবেনিয়াকে যুক্তরাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।
উৎস: International Court of Justice ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন