মেধাবী
Toggle menu

Intel Atom কোনটির উদাহরণ?

সঠিক উত্তর
নেটবুক

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• মাইক্রোকম্পিউটার:
- মাইক্রো এর সাধারণ অর্থ হচ্ছে ক্ষুদ্র।
- ক্ষুদ্রাকৃতির মাইক্রোপ্রসেসর চিপ দিয়ে যে সকল কম্পিউটার গঠিত হয় সেসব কম্পিউটারকে বলা হয় মাইক্রোকম্পিউটার।
- এ ধরনের কম্পিউটার সাধারণত একটি মাইক্রোপ্রসেসর, প্রধান মেমরি, সহায়ক মেমরি এবং ইনপুট আউটপুট যন্ত্রপাতি নিয়ে গঠিত। - একজন ব্যবহারকারী একাই একটি মাইক্রোকম্পিউটার ব্যবহার করতে পারেন বলে এ ধরনের কম্পিউটারকে ব্যক্তিগত বা পার্সোনাল কম্পিউটারও বলা হয়।

• মানুষের ব্যবহারিক সুবিধার প্রতি লক্ষ রেখে বিভিন্ন আকৃতির মাইক্রোকম্পিউটার বাজারে এসেছে। যেমন-
১. পামটপ কম্পিউটার
২. ল্যাপটপ কম্পিউটার
৩. নোটবুক কম্পিউটার
৪. ডেস্কটপ কম্পিউটার
- এছাড়াও ট্যাবলেট পিসি, ফ্যাবলেট, স্মার্টফোন ইত্যাদিও মাইক্রোকম্পিউটারের অন্তর্ভুক্ত।

• Ultra low power processor ব্যবহৃত হয় - নেটবুকে।
- Intel Atom নেটবুকের উদাহরণ।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ল্যাপটপ
ডেক্সটপ
নেটবুক সঠিক
পামটপ

প্রশ্ন তথ্য

বিষয়
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড