বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক রম্বস, বর্গ বা ঘুড়ি হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু আয়ত অবশ্যই হবে। কারণ বৃত্তে কোন সামান্তরিক অন্তর্লিখিত হলে ঐ সামান্তরিকের কর্ণ অবশ্যই বৃত্তের ব্যাস হবে। বৃত্তের ব্যাস বৃত্তকে সমদ্বিখন্ডিত করে। অর্থাৎ দুইটি অর্ধবৃত্ত উৎপন্ন হয়। অর্ধ বৃত্তে উৎপন্ন কোণ সর্বদাই সমকোণ হয়। সমকোণ হলেই তা আয়ত।