মূল বিষয়বস্তুতে যান

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ : দলিলপত্র সংকলন ও সম্পাদনা করেন কে?

সঠিক উত্তর

হাসান হাফিজুর রহমান

সঠিক উত্তর: হাসান হাফিজুর রহমান

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় ১৫ খন্ডে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ : দলিলপত্র (১৯৮২-৮৩) প্রকাশিত হয়।
- ১৯৫৩ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় ভাষা আন্দোলনের ওপর প্রথম সংকলন গ্রন্থ একুশে ফেব্রুয়ারী।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন এবং এ বছরই তাঁর বিখ্যাত কবিতা ‘অমর একুশে’ রচিত হয়।
- কর্মজীবনে হাসান হাফিজুর রহমান শিক্ষকতা, সাংবাদিকতা, সরকারের পররাষ্ট্র দপ্তরে চাকরি এমন বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন।
- ১৯৫২ সালে সাপ্তাহিক বেগম পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরে সওগাত (১৯৫৩), ইত্তেহাদ (১৯৫৫-১৯৫৭), পাকিস্তান (১৯৬৫) এবং স্বাধীনতার পর দৈনিক বাংলা পত্রিকায় কাজ করেন।
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি পাকিস্তান আমলে পাকিস্তানীদের নিয়ন্ত্রিত পত্রিকায় সাংবাদিকতা করলেও গণচেতনা ও গণদাবির প্রতি সর্বদা শ্রদ্ধাশীল ছিলেন।

তাঁর মৌলিক গ্রন্থগুলির মধ্যে রয়েছে:
- বিমুখ প্রান্তর (১৯৬৩),
- আধুনিক কবি ও কবিতা (১৯৬৫),
- সীমান্ত শিবিরে (১৯৬৭),
- আর্ত শব্দাবলী (১৯৬৮),
- আরো দুটি মৃত্যু (১৯৭০),
- মূল্যবোধের জন্যে (১৯৭০),
- যখন উদ্যত সঙ্গীন (১৯৭২),
- সাহিত্য প্রসঙ্গ (১৯৭৩),
- দক্ষিণের জানালা (১৯৭৪),
- প্রতিবিম্ব (১৯৭৬),
- বজ্রে চেরা আঁধার আমার (১৯৭৬),
- শোকার্ত তরবারী (১৯৮২),
- আমার ভেতরের বাঘ (১৯৮৩) ইত্যাদি।

উৎস: উচ্চ মাধ্যমিক সাহিত্যপাঠ (২০২০-২১ সংস্করণ) এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. হাসান আজিজুল হক
  2. জাহানারা ইমাম
  3. আবদুল গাফফার চৌধুরী
  4. হাসান হাফিজুর রহমান সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল