মেধাবী
Toggle menu

টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘ শীর্ষ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?

সঠিক উত্তর
২০১৫

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘ শীর্ষ সম্মেলন
টেকসই উন্নয়ন বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৫ সালে। এই সম্মেলনের পূর্ণনাম - UN Sustainable Development Summit (2015)। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDGs) - এর মেয়াদ পরবর্তী বিশ্ব গঠনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) গ্রহনের জন্য এই সম্মেলন অনুষ্ঠিত হয়।


সম্মেলন অনুষ্ঠানের সময়: ২৫ - ২৭ সেপ্টেম্বর, ২০১৫ সাল
সম্মেলনের স্থান: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র (জাতিসংঘ সদরদপ্তর)


⤇ এই শীর্ষ সম্মেলনের প্রধান ফলাফল হচ্ছে - "Transforming our world: the 2030 Agenda for Sustainable Development"।
⤇ এই সম্মেলনে টেকসই উন্নয়নের ১৭টি লক্ষ্য ও ১৬৯টি টার্গেট গৃহীত হয় এবং এই লক্ষ্যগুলো অর্জনের জন্য ২০১৬ - ২০৩০ সাল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়।
 
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট

সকল অপশন

রেফারেন্স মাত্র

২০১৫ সঠিক
২০১৪
২০১৬
২০১৩

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড