কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি।
সঠিক উত্তর
সঠিক উত্তর: তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি।
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে।
যেমন: সে কাজ ছাড়া কিছুই বোঝে না।
- এ বাক্যে 'ছাড়া' একটি অনুসর্গ।
অনুসর্গকে দুইভাগে ভাগ করা হয়েছে।
- সাধারণ অনুসর্গ,
- ক্রিয়াজাত অনুসর্গ।
যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, সেগুলোকে সাধারণ অনুসর্গ বলা হয়।
যেমন: কার কাছে গেলে জানা যাবে?
যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে।
যেমন: সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি। নবম-দশম শ্রেণি।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন