মূল বিষয়বস্তুতে যান

বিশেষ্য পদের দ্বিরুক্তি ঘটেছে কোন বাক্যে?

সঠিক উত্তর

তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ।

সঠিক উত্তর: তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ' - বাক্যে সামান্য বোঝাতে বিশেষ্য পদের দ্বিরুক্তি ঘটেছে। 

অন্যদিকে, 
'গরম গরম জিলাপি খেতে মজা' - তীব্রতা বা সঠিকতা বােঝাতে বিশেষণ পদের দ্বিরুক্তি ঘটেছে। 
'এত খাই খাই করা ভালাে নয়' - বিশেষণরূপে ক্রিয়াবাচক পদের দ্বিরুক্তি ঘটেছে। 
'কেউ কেউ এ ব্যাপারে ভিন্ন মত দিয়েছেন'  - সর্বনাম পদের দ্বিরুক্তি ঘটেছে। 
------------------------------

পদের দ্বিরুক্তি
বাক্যে একই পদ বার বার ব্যবহার করাকে বলা হয় পদের দ্বিরুক্তি।
বাংলা ভাষায় পদের দ্বিরুক্তির মাধ্যমে নিম্নলিখিত উপায়ে শব্দ গঠন করা হয়

বিশেষ্য পদের দ্বিরুক্তি: বাংলা ভাষায় বিশেষ্য পদের দ্বিরুক্তি নিম্নলিখিত অর্থে হয়ে থাকে।
ক) আধিক্য বােঝাতে : রাশি রাশি ধান, থােকা থােকা জাম।
খ) সামান্য বােঝাতে: আমি আজ জ্বর জ্বর অনুভব করছি
গ) পরম্পরতা বা ধারাবাহিকতা বােঝাতে : তুমি দিন দিন রােগা হয়ে যাচ্ছ। সে বাড়ি বাড়ি থেকে চাঁদা তুলছে।
ঘ) ক্রিয়া বিশেষণ বােঝাতে: সে ধীরে ধীরে যায়, ফিরে ফিরে তাকায়।।
ঙ) অনুরূপ বােঝাতে : তার সঙ্গী-সাথী কেউ নেই।
চ) আগ্রহ বােঝাতে : সে মা মা বলে কাঁদছে। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. গরম গরম জিলাপি খেতে মজা।
  2. এত খাই খাই করা ভালাে নয়।
  3. তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ। সঠিক
  4. কেউ কেউ এ ব্যাপারে ভিন্ন মত দিয়েছেন।

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল