পরাগায়ন: - পরাগায়নকে পরাগ সংযোগও বলা হয়। - পরাগায়ন ফল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্বশর্ত। - ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। -পরাগায়ন দুই প্রকার। যথা- ১। স্ব-পরাগায়ন এবং ২। পর-পরাগায়ন।
স্ব-পরাগায়ন: - একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে স্ব-পরাগায়ন বলা হয়। যেমন- ধুতুরা, সরিষা, কুমড়া ইত্যাদি উদ্ভিদে স্ব-পরাগায়ন ঘটে।
পর-পরাগায়ন: - একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে পর-পরাগায়ন বলে। যেমন- শিমুল, পেঁপে ইত্যাদি গাছে পর-পরাগায়ন ঘটে।
উল্লেখ্য যে, - সরিষা ও কুমড়ায় স্ব-পরাগায়ন এবং পর-পরাগায়ন দুটিই ঘটে।