নিম্নের কোন বাক্যে ‘প্রণাম’ অর্থে মাথা শব্দটির প্রয়োগ হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ও আমার দেশের মাটি। তোমার প’রে ঠেকাই মাথা।
সঠিক উত্তর
সঠিক উত্তর: ও আমার দেশের মাটি। তোমার প’রে ঠেকাই মাথা।
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
বাংলা ভাষায় কতগুলো শব্দ ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া জাতীয় এই পদগুলো বাক্যে ব্যবহৃত হয়ে বিশেষ বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করে।
বাক্যে মাথা শব্দটি বিভিন্ন অর্থে প্রয়োগ হতে পারে। যেমন:
মস্তক - তার মাথায় অনেক চুল।
সংযোগস্থল - রাস্তার চৌমাথায় আমাদের বাড়ি।
প্রধান - তিনি গাঁয়ের মাথা।
প্রণাম - ও আমার দেশের মাটি। তোমার প’রে ঠেকাই মাথা।
পরিশ্রমে - শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে।
বুঝতে পারা - অঙ্কটি আমার মাথায় ঢুকছে না।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন