মেধাবী
Toggle menu

নিচের কোন বাক্যে অনুপ্রাস অলংকারের প্রয়োগ ঘটেছে?

সঠিক উত্তর
কুলায় কাপিছে কাতর কপোত দাদুরি ডাকিছে সঘনে।

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- কুলায় কাপিছে কাতর কপোত দাদুরি ডাকিছে সঘনে। (ঈশ্বরচন্দ্র গুপ্ত)
এখানে ‘ক’ ধ্বনি চারবার এসেছে যা অনুপ্রাস।

বাংলা অলংকার প্রধানত দুই প্রকার। যথা:
১. শব্দালংকার
২. অর্থালংকার

 শব্দালংকার:
শব্দের ধ্বনিরূপকে আশ্রয় করে যে অলংকারের সৃষ্টি হয় তাকে বলা হয় শব্দালংকার। শব্দালংকারের নানা শ্রেণিবিভাগ রয়েছে। তন্মধ্যে প্রধান বিভাগগুলো হলো: অনুপ্রাস, যমক, শ্লেষ ও বক্রোক্তি।

অনুপ্রাস:
একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছের একাধিকবার ব্যবহারের ফলে যে সুন্দর ধ্বনিসাম্যের সৃষ্টি হয় তাকে অনুপ্রাস বলে। একাধিকবার ব্যবহৃত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুক্ত শব্দগুলো যথাসম্ভব পরপর বা কাছাকাছি বসবে।
যথা:
- কুলায় কাপিছে কাতর কপোত দাদুরি ডাকিছে সঘনে। (ঈশ্বরচন্দ্র গুপ্ত)
- গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে- (রবীন্দ্রনাথ)

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

বীরের মতন মরণ-কারারে চরণের তলে দ’লে।
কুলায় কাপিছে কাতর কপোত দাদুরি ডাকিছে সঘনে। সঠিক
কি ছার ইহার কাছে, হে দানবপতি।
নিবিড় কুন্তলসম মেঘ নামিয়াছে মম।

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড