হ-কার লোপ: - আধুনিক চলিত ভাষায় অনেক সময় দুই স্বরের মাঝামাঝি হ-কারের লোপ হয়। যেমন- - পুরোহিত > পুরুত, - গাহিল > গাইল, - চাহে > চায়, - সাধু > সাহু সাউ ইত্যাদি।
অন্যদিকে, র-কার লোপ: - আধুনিক চলিত বাংলায় অনেক ক্ষেত্রে র-কার লোপ পায় এবং পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হয়। যেমন: - তর্ক > তক্ক, - করতে > কত্তে, - মারল > মাল্ল, - করলাম > কল্লাম।
অভিশ্রুতি: - বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রুতি। যেমন: - শুনিয়া > শুনে, - বলিয়া > বলে, - মাছুয়া > মেছাে ইত্যাদি।
উৎস: ১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শেণি (২০১৯ সংস্করণ)। ২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।