-
চুনাপাথর (Limestone) বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ।
- সুনামগঞ্জ জেলার টাকেরঘাট, লালঘাট ও বাগলিবাজার, সিলেট জেলার জাফলং, জকিগঞ্জ, চরগাঁ ও ভাঙ্গারহাট, জয়পুরহাট জেলার জয়পুরহাট ও জামালগঞ্জ, কক্সবাজার জেলার সেন্টমার্টিন দ্বীপ, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় চুনাপাথর পাওয়া যায়।
- সিমেন্ট শিল্পের কাঁচামাল হিসেবে চুনাপাথর ব্যাপকহারে ব্যবহার করা হয়।
- এছাড়া গৃহনির্মাণ, গ্লাস, ইস্পাত, কাগজ, সাবান, ব্লিচিং পাউডার, রং ও ক্যালসিয়াম কার্বাইড প্রভৃতি তৈরিতে চুনাপাথর ব্যবহৃত হয়।
উৎস: বাংলাদেশ স্টাডিজ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।